মনোনয়নপত্র জমা ও প্রত্যাহারের শেষ তারিখ জানালেন সিইসি
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ে গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ তফসিল ঘোষণা করেন।
সিইসি জানান, ১২ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। জমা দেওয়া মনোনয়নপত্র ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তারা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের পর ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে নির্বাচনি প্রতীক বরাদ্দ করা হবে। এতে প্রার্থীদের মনোনয়ন জমার জন্য ১৮ দিন এবং প্রচারণার জন্য ২০ দিনের সময় থাকছে।
সিইসি নাসির উদ্দিন বলেন, ‘আগামী বছরের ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোট উৎসব হবে। এদিন ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে।’
তফসিল ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো নির্বাচনি প্রক্রিয়া।
Related News
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More
দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াRead More



Comments are Closed