সিলেটে ১৮ লাখ টাকার অবৈধ ভারতীর পণ্য জব্দ, আটক ৫
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অবৈধ ভারতীয় পেঁয়াজ, জিরা ও ফুসকা জব্দ করেছে ডিবি পুলিশ। পুলিশের দাবি, এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকারও বেশি। রোববার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় নগরীর কুয়ারপার এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটককৃতরা হলেন আব্দুল হক (৪৬), সিজিল মিয়া (৩৭), মো. নূরুল বারী বাবলু (৩৩), আফনান আহমেদ (১৯) ও আশরাফুজ্জামান (২২)। সোমবার সংশ্লিষ্ট আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রোববার দুপুর সাড়ে ১২টায় কুয়ারপারের হযরত ইলুলার শাহ (রহ.) মাজারের সামনে চেকপোস্ট পরিচালনার সময় একটি ডিআই পিকআপ (রেজিঃ সিলেট-ন-১১-০৪০১) আটক করা হয়। গাড়ি থেকে ১,৪৪০ কেজি ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৮ হাজার টাকা। এ সময় আফনান আহমেদ (১৯) ও আশরাফুজ্জামান (২২)কে আটক করা হয়।
পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় নবাব রোডস্থ হাজী আব্দুল গাফফার ভিলার গ্যারেজ ও পিছনের কক্ষে অভিযান চালিয়ে আরও ৬৫ বস্তা ভারতীয় জিরা, ১৫ কেজি ছেঁড়া জিরা ও ৯০০ প্যাকেট ভারতীয় ফুসকা জব্দ করে পুলিশ। এ সময় আব্দুল হক, সিজিল মিয়া ও মো. নূরুল বারী বাবলুকে আটক করা হয়।
জব্দকৃত সকল পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৪২ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে পুলিশ।
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কোতোয়ালী থানায় মামলা রুজু করা হয়েছে। সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Related News
সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহামামদ আব্দুল মালেকের (এমএRead More
কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শারীরিকRead More



Comments are Closed