জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নারী নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে নেমে এক মহিলা নিখোঁজ হয়েছেন। প্রায় দুই ঘন্টাব্যাপী স্থানীয় লোকজন খোঁজাখুজির পর সন্ধান না পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিলে ডুবুরি টিম নিয়ে উদ্ধার অভিযান চালানো হবে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বেলা ২টার দিকে রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের আব্দুল হান্নান ওরফে কাছা মিয়া মেয়ে মোছা. হাসিনা বেগম ওরফে বুলু আক্তার (২৫) বসত বাড়ীর পাশে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন। হাসিনা বেগমের ছোট দুটি মেয়ে রয়েছে। প্রত্যেক দিন এই মহিলা নদীর ঘাটে গোসল করতেন।
স্থানীয়রা জানান, হাসিনা বেগম ওরফে বুলু আক্তার মানসিক রোগী তিনি মৃগী রোগে আক্তান্ত রয়েছেন। তিনি প্রায় সময় রানীগঞ্জ বাজারে বা আশে পাশের বাড়ীতে গিয়ে পাগলামী করতেন। তার বাবা প্রায় সময় ধরে নিয়ে এসে বাড়ীতে বেধে রাখতেন। মৃগী রোগে আক্তান্ত হওয়ায় তার খিঁচুনি দেখা দিত।
এ ব্যাপারে তার বাবা আব্দুল হান্নান ওরফে কাছা মিয়া বলেন, আমার মেয়ে মানসিক রোগে আক্রান্ত রয়েছে। মাঝে মধ্যে মৃগী রোগ দেখা দিত। আজ দুপুর ২টার পর আমাদের বাড়ীর পাশের কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। আমরা প্রায় দুই ঘন্টা খোজাখুজি করেছি। কোন সন্ধান পাই নাই।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার তদন্ত ওসি মো. হাফিজুর রহমান বলেন, রানীনগর গ্রামের পাশে কুশিয়ারা নদীতে গোসলে নেমে মহিলা নিখোঁজ হয়েছে। আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। তারা ডুবুরি টিম নিয়ে আসলে পরবর্তী আপডেট জানা যাবে।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed