Main Menu

কানাইঘাটে পাওনা টাকার জন্য খুন, যুবক আটক

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার দনা রাতাছড়া এলাকায় পাওনা টাকা–সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে হত্যার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

র‌্যাব জানায়, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় মহলে আলোচনায় আসার পর তারা ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়।

Manual3 Ad Code

নিহত সাইফুল ইসলাম সিলেটের কানাইঘাট থানার দনা রাতাছড়া এলাকার বাসিন্দা। র‌্যাবের ভাষ্য অনুযায়ী, সাইফুল ইসলাম ও একই এলাকার দনা রাতছড়া গ্রামের আব্দুল হান্নান হানর ছেলে আটককৃত শাকিল আহমদ (২২)–এর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকলেও প্রায় দুই লাখ টাকা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ৩০ নভেম্বর বিকালে সাইফুলকে দনা বাজারে নিয়ে যান শাকিল। পরে সন্ধ্যায় মোটরসাইকেলচালক ফিরে না আসায় বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দেয়।

র‌্যাব বলছে, সেদিন সন্ধ্যার দিকে সাইফুল ইসলামকে স্থানীয় এলাকায় আহত অবস্থায় পাওয়া যায় এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

ঘটনার পর কানাইঘাট থানায় মামলা দায়ের হলে র‌্যাব-৯ আসামিদের শনাক্তে তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ (সিপিএসসি, সিলেট) ও র‌্যাব-১১ (নারায়ণগঞ্জ) এর একটি যৌথ দল রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ঝাউচর মেঘনাঘাট এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নম্বর পলাতক আসামি শাকিলকে আটক করে।

Manual5 Ad Code

র‌্যাব জানায়, আটক ব্যক্তিকে প্রাথমিক আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের শনাক্ত ও আটক করতে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Manual4 Ad Code

সোমবার (৮ ডিসেম্বর) কানাইঘাট থানায় র‌্যাব তাকে হস্তান্তর করার পর দুপুরের দিকে পুলিশ তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code