Main Menu

শাকসু নির্বাচন: প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, কেন্দ্রীয় সংসদে ১০৬, হল সংসদে ৮৬ প্রার্থী

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

রোববার (৭ ডিসেম্বর) শাকসুর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ।

প্রকাশিত তালিকায় দেখা গেছে, শাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ১০৬ জন ও বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হলের হল সংসদে আরও ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Manual2 Ad Code

প্রকাশিত তালিকা অনুযায়ী, কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি (ভিপি) পদে ৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৫ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ ও সহ-ক্রীড়া সম্পাদক পদে ৪ জন প্রার্থী রয়েছেন।

সাহিত্য ও বার্ষিকী সম্পাদক পদে ২, সাংস্কৃতিক সম্পাদক পদে ৪, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Manual8 Ad Code

এ ছাড়া ধর্ম ও সম্প্রীতি সম্পাদক পদে ৪, সমাজসেবা সম্পাদক পদে ৩ জন, ছাত্রী বিষয়ক সম্পাদক পদে ৩, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৪, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ৫, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ৫, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ৫, পরিবহন বিষয়ক সম্পাদক পদে ৪, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন বিষয়ক পদে ২, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সদস্য পদে রয়েছেন আরও ২৬ জন প্রার্থী।

Manual5 Ad Code

তাছাড়াও হল সংসদে ছয়টি আবাসিক হলে ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলেও প্রকাশিত তালিকায় দেখা যায়।

Manual7 Ad Code

প্রায় ২৮ বছর পর হওয়া এ নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৩টি এবং হল সংসদে নয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code