শাবিপ্রবিতে বাস ট্র্যাকিং সিস্টেম চালু
বৈশাখী নিউজ ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাস ট্র্যাকিং সিস্টেম চালু হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় শিক্ষার্থীদের বাস সেবায় প্রযুক্তিগত সুবিধা যুক্ত করতে পরীক্ষামূলকভাবে এই ‘সাস্ট বাস ট্র্যাকিং সিস্টেম’ অ্যাপ উদ্বোধন করা হয়। অ্যাপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া, আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, মহাবিদ্যালয় পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ ইউনুস আলী, অতিরিক্ত হিসাব পরিচালক মোঃ মুর্শেদ আহমেদ, পরিবহন দপ্তরের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার এমরান আহমেদ চৌধুরী, ভাইস চ্যান্সেলর মহোদয়ের সচিব ও অতিরিক্ত রেজিস্ট্রার ড. এ এফ এম সালাউদ্দিন, অতিরিক্ত হিসাব পরিচালক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম তালুকদার এবং বাস ট্র্যাকিং সিস্টেম অ্যাপের উদ্ভাবক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী সাইফুর রহমান ও তাঁর টিমের অন্যান্য সদস্যবৃন্দ।
এই অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা বাসের বর্তমান লাইভ লোকেশন, নির্ধারিত বাস স্টপেজ এবং রুট সংক্রান্ত তথ্য জানতে পারবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed