সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে ২৫ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে হত্যা করেছে।
নিহত সবুজ উপজেলার জগতবেড় ইউনিয়নের পঁচাভান্ডার এলাকার শেরাজুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোরে সীমান্তের ৮৬৪ ও ৮৬৫ নং পিলারের মাঝামাঝি ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সবুজসহ কয়েকজন যুবক সীমান্ত এলাকা দিয়ে ভারতের দিকে প্রবেশ করলে ১৬৯ বিএসএফের চেনাকাটা ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সবুজ মারা যায়। পরে বিএসএফ তার মরদেহ ভারতের ভেতরে নিয়ে যায়।
৬১ বিজিবির শমসেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামাল উদ্দিন বলেন, সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। মরদেহ বর্তমানে বিএসএফ ভারতের ভেতরে নিয়ে গেছে। পতাকা বৈঠকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হবে।
Related News
শরতের বিদায়বেলায় পঞ্চগড়ে সন্ধ্যা নামলেই বাড়ছে ঠান্ডা, হালকা কুয়াঁশা
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: দিনে রোদের তেজ, সন্ধ্যা নামতেই হিমেল বাতাস। রাত গভীরRead More
ট্রাকচাপায় পথচারী ২ নারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটে ট্রাকের চাপায় ফজিলা বেগম ও জহিলা বেগম নামে পথচারী দুই নারীRead More



Comments are Closed