চুনারুঘাটে বাড়ির পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে মধ্যরাতে এক যুবককে হত্যা করে লাশ বাড়ির পার্শ্ববর্তী একটি জায়গায় ফেলে যায় দুর্বৃত্তরা।
বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত আমির হোসেন (৩৮) উপজেলার দেওরগাছ ইউনিয়নের বাঘারুক গ্রামের আব্দুল মান্নানের পুত্র।
পুলিশ জানায়, স্থানীয়রা বাঘারুক গ্রামে নিহতের বাড়ির পার্শ্ববর্তী একটি স্থানে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। যদিও নিহতের পরিবারের দাবী- আমির হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরে তার ব্যবহৃত মোটর ইকেলসহ তার লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি জাহিদুল ইসলাম বলেন- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Related News
হবিগঞ্জে আওয়ামী লীগের সহসভাপতি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৌর আওয়ামী লীগের সহসভাপতি কাসেম বিন হাসিমকে গ্রেফতার করেছে পুলিশ।Read More
হবিগঞ্জে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ৩ দিনে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করেRead More



Comments are Closed