আল হারামাইন হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিটি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের আল হারামাইন হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সেই অভিযোগ তদন্তে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটি ইতিমধ্যেই কাজ শুরু করেছে বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন।
জানা যায়, সম্প্রতি ওসমানীনগর উপজেলার সাদিপুর ইব্রাহিমপুরের বাসিন্দা ৬৯ বছর বয়সী বেদার আহমেদকে ভুল ইনসুলিন ডোজ দেওয়ায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেন তার মেয়ে ডা. নুরিয়া জাহান কেয়া।
মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি সিলেটের সিভিল সার্জন বরাবর এমন অভিযোগ দাখিল করেন। এর পরপরই ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন।
তিনি বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমরা ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করি। এই কমিটি কাজ শুরু করেছে এবং ১০ কার্যদিবসের মধ্যে তারা কাজ শেষ করে রিপোর্ট জমা দিবেন।
জানা যায়, এর আগে বেদার আহমেদের মৃত্যুর পরপরই এ সংক্রান্ত প্রয়োজনীয় সব নথিপত্র চেয়ে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন।
পরে নিজে ফেসবুক লাইভে এবং সিলেটে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনেও তিনি চিকিৎসা অবহেলায় তার পিতার মৃত্যুর বিষয়টি তুলে ধরেছিলেন।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed