সিলেটে জুয়ার আসর থেকে ৪ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
বুধবার (৩ ডিসেম্বর) আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
আটককৃতরা হলেন- নেত্রকোনর সজিব খান (২২), সিলেটের আলমগীর হোসেন (২৪), টিপু সুলতান (৩০) ও সুনামগঞ্জের মিলন দাশ (৫৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লাক্কাতুরা এলাকার একটি জুয়ার আসরে অভিযান চালানো হয়। এ সময় চারজনকে জুয়া খেলার অপরাধে আটক করা হয়।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “এয়ারপোর্ট থানায় মামলা দায়েরের পর আটক চারজনকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।”
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed