আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
বৈশাখী নিউ ডেস্ক: ২৫ লাখ টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার করা হয়েছে বিএম মোজাম্মেল হককে। তিনি শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
বুধবার (৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আহমেদ এই আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, ২০১৫ সালে আওয়ামী লীগ নেতা বিএম মোজাম্মেল হক ধানমন্ডির একটি অফিসে ব্যবসায়ী খলিলুর রহমানকে ডেকে আনেন। সেখানে ছাত্রলীগ-যুবলীগের লোকজনের মাধ্যমে চাপ প্রয়োগ করে নির্বাচনি খরচ বাবদ তার কাছে ২৫ লাখ টাকা দাবি করা হয়। তিন দিনের মধ্যে টাকা না দিলে তাকে গুম করার হুমকি দেওয়া হয়।
খলিলুর রহমান আরও অভিযোগ করেন, এরপরের নির্বাচনে শরীয়তপুরে তার ব্যবসার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ব্যবসায়ী সমিতির মাধ্যমে চাপ সৃষ্টি করা হয় এবং হুমকি-ধমকির কারণে তিনি ব্যবসা বন্ধ করতে বাধ্য হন।
গত ৫ অক্টোবর রাজধানীর নিকেতন এলাকা থেকে বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
Related News
নরসিংদীতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর পলাশে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (৩৫)Read More
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩Read More



Comments are Closed