জৈন্তাপুরে গাছে ঝুলছিল শফিকের লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় আছলি গাছের ডালে ঝুলছিল শফিকের লাশ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৯টা থেকে ৩রা ডিসেম্বর সকাল ৮টার মধ্যে কোন এক সময় বাড়ির পাশের জমিরের টিলায় আছলি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে পুুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারনা।
শফিক (৩০) জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের আফতাব উদ্দিন ওরফে কালা মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জৈন্তাপুর থানা পুলিশ আরও জানায়, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।
জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. উছমান গনি জানান, প্রাথমিক তদন্তে নিহত যুবক আত্মহত্যা করেছে বলে নিশ্চিত হয়েছেন তারা।
তিনি আরো জানান নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী পরবর্তী যাবতীয় আইনী প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed