Main Menu

সিলেটে ৫ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় কমলাসহ গ্রেপ্তার ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ৫ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় কমলাসহ জাকির ও জুনায়েদ নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল।

তারা জানায়, মঙ্গলবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরান থানার জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জাকির হোসেন (২৬) শরিয়তপুরের জাজিরা থানার উত্তর খোসা সিকদারকান্দির আলী আকবর মোল্লা ও মিনু বেগমের ছেলে। আর মো. জুনায়েদ (১৮) মাদারীপুরের শিবচর থানার রাম রায়ের কান্দি গ্রামের বারেক ধরানী ও রোকসানা বেগমের ছেলে।

তারা পেশাদার চোরাকারবারী বলে দাবি করেছে পুলিশ এবং গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৫ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের ১৬০ ক্যারেট ভারতীয় কমলা বা কেনু জব্দ করা হয়েছে।

এসময় চোরাই পথে আসা কমলা বহনকারী ট্রাকটিকেও আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে দু’জনকেই বুধবার আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Share





Related News

Comments are Closed