সিলেটের লালাবাজারে বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বাস-ট্রাকের মুখোমুখী সংঘর্ষে অন্তত ১০ জন মারাত্মক আহত হয়েছেন। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের ভরাউট সংলগ্ন পুলিশ ক্যাম্পের সামনে এ দুর্ঘটান ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট-জগন্নাথপুর রুটের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়।
এতে বাসের গ্লাস ভেঙে যায় এবং সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় তাৎক্ষনিক অন্তত ১০ জনকে উদ্ধার করেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে দক্ষিণ সুরমা থানাপুলিশও উদ্ধার কাজে অংশগ্রহণ করেন।
স্থানীয়রা দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও এর ভেতরে থাকা চালককে বের করে এনে আটক করেন।
আহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি দক্ষিণ সুরমা থানাপুলিশ।
দুর্ঘটনার পরপরই রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয় যদিও পুলিশের হস্তক্ষেপে বিকেল সাড়ে ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed