ধর্মপাশায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় বসতঘরের বারান্দা থেকে শিল্পী আক্তার (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ডিসেম্বর) উপজেলার পাইকুরাটি ইউনিয়নের থানুরা গ্রামের নিজ বসতঘরের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের কৃষক খাইরুল ইসলামের স্ত্রী।
গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের থানুরা গ্রামের গৃহবধূ শিল্পী আক্তার গত ছয়মাস ধরে ব্লাড ক্যান্সার রোগে ভুগছিলেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন।
ওইদিন রাত তিনটার দিকে ওই গৃহবধূকে বিছানায় না পেয়ে বসতঘরের দরজা খুলে তার স্বামী ও সন্তানেরা বসতঘরের বারান্দার আড়ের সঙ্গে গলায় রশি প্যাঁছানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেন। খবর পেয়ে মঙ্গলবার সকাল নয়টার দিকে ধর্মপাশা থানা পুলিশ এই লাশটি উদ্ধার করেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অতিরিক্ত দায়িত্বে থাকা থানার এসআই পারভেজ ভূঁইয়া বলেন, ‘এই মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রহণের আবেদন করায় লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed