সিলেটে চা বাগান থেকে ১২ জুয়াড়িকে ধরলো পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বুরজান চা বাগান এলাকা থেকে ১২ জন জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
রবিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১১ দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মাসুক আহমদ (৩৫), স্বন্দীপ চাষা (২৭), সুমন দেবনাথ (৩২), ফরিদ আহমদ (২৮), রহিম মিয়া (৪০), খোকন মিয়া (৩৫), সেবুল আহমদ (৫৫), নজরুল ইসলাম (৩২), রেদোয়ান আহমদ (৩০), রুনু আহমদ (৪০), মোঃ রাজু (৩৪) ও মোহাম্মদ আলী (৫৫)।
পুলিশ জানায়, রবিবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বুরজান চা বাগান উত্তর লাইন ফরিদ স্টোর হতে প্রকাশ্যে ঝাণ্ডু-মুন্ডু জুয়া খেলার সময় ১২ জন জুয়াড়িকে আটক করা হয়েছে । তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘তাদেরকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed