সিলেটের পাঠানপাড়া ৪ জুয়াড়ি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার এলাকায় দোকানের ভেতরে জুয়া খেলার সময় ৪ জন জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের শাল্লা থানার দিরাইল এলাকার মৃত রাজ্জাক মিয়ার ছেলে রাসেল (৩৫), হবিগঞ্জের মাধবপুর থানার বামেশ্বর এলাকার মৃত আলী রেজার ছেলে মোঃ ফারুখ মিয়া (৩৫), সুনামগঞ্জের শিম্বরপুর এলাকার মৃত আব্দুল রহিমের ছেলে মোঃ মনির হোসেন (২৫) বর্তমানে কদমতলী তিন তলা মসজিদের নিকট লাল মিয়ার বাসার ভাড়াটিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার সাহজাদপুর এলাকার মিছির মিয়ার ছেলে আব্দুল করিম (৩০) বর্তমানে কদমতলী তিন তলা মসজিদের নিকট বারেকের বাসার ভাড়াটিয়া।
পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মোগলাবাজার থানা পুলিশের অভিযানে দক্ষিণ সুরমার পাঠানপাড়া এলাকার ফারিয়া স্টোর নামীয় দোকানের ভেতরে জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মোগলাবাজার থানার ননএফআইআর নং-৮৯,তারিখ-০১/১২/২০২৫খ্রিঃ, ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন ২০০৯ এর ৯৫ মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed