ওসমানীনগরে গোয়ালঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার নিজ করুয়া গ্রামে গোয়ালঘর থেকে তিন সন্তানের জনক বাচ্চু মিয়ার (৪৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি করুয়া গ্রামের মৃত আবু সুফিয়ানের ছেলে।
সোমবার (০১ ডিসেম্বর) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, গোয়ালঘরের তীরের সাথে বাচ্চু মিয়ার মরদেহ ঝুলে থাকতে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে। বাচ্চু মিয়ার ২ মেয়ে ও এক পুত্র সন্তান রয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন- প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি আত্মতহ্যার ঘটনা। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
Related News
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More



Comments are Closed