Main Menu

৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর এলাকায় তেলবাহী মালগাড়ি ৯৫২-এর একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত তেলবাহী ওয়াগন ট্রেনটি উদ্ধার করার পর রাত সাড়ে ১২টার দিকে ঢাকা ও চট্টগ্রামগামী দুটি ট্রেন ছেড়ে গিয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে থানা সিলেটের ওসি মো. আব্দুল কুদ্দুস।

রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে শনিবার ভোরে সিলেটে পৌঁছে তেল আনলোড করা বিশেষ ট্যাংক–ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ফিরছিল। রাত সাড়ে ৯টায় মল্লিকপুর এলাকায় পৌঁছালে একটি ওয়াগনের চাকা লাইনের বাইরে চলে যায়।ফলে সিলেট-ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এলাকাবাসী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, খালি তেলবাহী ট্রেনটি ১৭টি বগি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। ফেঞ্চুগঞ্জ রেল সেতুর একটু পেছনে মল্লিকপুর এলাকায় একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায় । ট্রেনে থাকা ট্রেনের পরিচালক বুরহান উদ্দীন জানান, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। উদ্ধার কার্যক্রমের জন্য সিলেট থেকে ইঞ্জিন এসে দু’পাশের বগি সরিয়ে নেয়।

Share





Related News

Comments are Closed