সিলেটে আবাসিক হোটেল থেকে ৫ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর ডিবি পুলিশের অভিযানে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৫ নারী-পুরুষকে আটক করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বেলা ২টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ নগরীর ‘তালহা রেষ্ট হাউজ’ আবাসিক হোটেলের বিভিন্ন কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুইজন পুরুষ ও তিনজন নারী মোট ৫জনকে আটক করেছে।
আটককৃতরা হলো সাদিক হোসেন (২৩), নাহিদ আহমেদ (২৪), সুলতানা খানম ঝুমা (১৯), নাইমা (২০) ও লিজা বেগম (৩৫)।
আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় নন-এফআইআর নং-৫৩৬, তারিখ- ২৯/১১/২৫ খ্রিঃ, ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন ২০০৯ এর ৭৭ মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
সিলেটে যুবলীগ সভাপতি ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জালালাবাদ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগRead More
সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহামামদ আব্দুল মালেকের (এমএRead More



Comments are Closed