সিলেটে মামার বাড়ি বেড়াতে এসে ট্রাক চাপায় শিশু নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় খুরশেদা বেগম (৮) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের দেওয়ান বাজার ইউনিয়নের আলাপুর গ্রামের সামনে এ ঘটনা ঘটেছে।
নিহত খুরশেদা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার তিলক শাহারপাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ২য় মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী। খুরশেদারা ৩ বোন এবং ১ ভাই।
জানা গেছে, শুক্রবার (২৮ নভেম্বর) ঘটনার দিন সে তার বাবা এবং দাদীর সাথের মামার বাড়ি আলাপুর গ্রামে বেড়াতে এসেছিল। মামা বাড়িতে আসার পথে গ্রামের সামনের প্রধান সড়কে গাড়ী থেকে নামার সাথে সাথে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্টো ট- ২২৪৯৩২) তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরবর্তীতে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দূর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ঘাতক ট্রাক এবং তার চালককে আটক করেছেন। শিশু খুরশেদার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এসব তথ্য নিশ্চিত করেন বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। তিনি বলেন, অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। নিহত শিশুর মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed