Main Menu

শপথ নিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শপথ নেন তিনি।

ডা. শফিকুর রহমানকে শপথ করান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। এসময় দলটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের রুকনদের নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বোচ্চ ভোট পেয়ে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য আবারও আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিহাসে এর আগে টানা তিনবার আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন মাত্র দু’জন। তারা হলেন- অধ্যাপক গোলাম আযম এবং মাওলানা মতিউর রহমান নিজামী।

ডা. শফিকুর রহমানের জন্ম ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে। তার বাবা মরহুম মোহাম্মদ আবরু মিয়া এবং মা মরহুমা খাতিরুন নেছা। বর্তমানে সিলেট মহানগরীর শাহপরান থানার সবুজবাগ এলাকায় বসবাস করছেন তিনি।

Manual6 Ad Code

শিক্ষাজীবনে ১৯৭৪ সালে বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৭৬ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ (বর্তমান এমএজি ওসমানী মেডিকেল কলেজ) থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন ডা. শফিকুর রহমান। পরবর্তীতে শিক্ষাজীবন শেষে চিকিৎসা পেশায় যুক্ত হওয়ার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হন।

Manual5 Ad Code

রাজনীতির শুরুতে তিনি জাসদ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরে যোগদান করে সিলেট মেডিকেল কলেজ শাখা ও সিলেট শহর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৮৪ সালে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন এবং ধীরে ধীরে সিলেট শহর, জেলা ও মহানগর আমির হিসেবে দায়িত্ব পালন করেন।

Manual6 Ad Code

২০১৬ সালে জামায়াতের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন ডা. শফিকুর রহমান। এরপর ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবার আমির হন তিনি।

Manual4 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code