Main Menu

বিএনপি সরকার গঠন করলে ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা দেয়ার ব্যবস্থা করা হবে: খন্দকার মুক্তাদির

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যাদের নেতা মেনে পিছনে দাড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি, তারা হচ্ছেন আমাদের ইমাম। আগামীতে বিএনপি সরকার গঠন করলে রাষ্ট্রীয়ভাবে ইমাম মুয়াজ্জিনদের বেতন কাঠামো তৈরী করে তা কার্যকরের ব্যবস্থা করা হবে। সম্মানীত ইমাম মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের উপর জোর দেয়া হবে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি ইমাম ও মুয়াজ্জিনদের এক অনুষ্ঠানে বলেছেন, পর্যায়ক্রমে ইমাম ও মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় তহবিল থেকে ভাতা দেয়ার ব্যবস্থা করা হবে।

Manual4 Ad Code

শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট মহানগরের শিবগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে ২০ ও ২১ নং ওয়ার্ডের মসজিদ এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। খন্দকার মুক্তাদির আরো বলেন, ধানের শীষ হচ্ছে এদেশের জাতীয়দাবাদ ও ইসলামে মুল্যবোধে বিশ্বাসীদের পছন্দের প্রতীক। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি।

Manual6 Ad Code

জামেয়া হাতিমিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আমিরুজ্জামান দুলুর সভাপতিত্বে ও মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মতিউল বারী খোরশেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাতিম আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মকসুদ আলী, গোলাপবাগ জামে মসজিদের মোতাওয়াল্লি নুরুল ইসলাম নুরু, বৈশাখী জামে মসজিদের মোতাওয়াল্লি রুমান সিদ্দিকী, হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনিম, ২১ নং ওয়ার্ড ইমাম সমিতির সভাপতি মাওলানা নুর আহমদ কাসিমী, ২০ নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ইলিয়াস আহমদ, ২১ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, শিবগঞ্জ জামেয়া ইসলামিয়া হাতিমিয়া মাদ্রাসার নির্বাহী মুহতামিম মাওলানা আনোয়ার হোসেন চৌধুরী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা এহতেশামুল হক কাশেমী, মাওলানা আশরারুল হক, পুষ্পায়ন ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ওয়াসিউজ্জামান ওনি প্রমুখ। শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম।

Manual3 Ad Code

এদিকে বৃহস্পতিবার রাত ৮ টায় সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন স্থানীয় নির্বাচনী নাগরিক কমিটির আহবায়ক আপ্তাব উদ্দিন। উমাইরগাও কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন শিক্ষক সাদিকুর রহমান মাসুক।

ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মাহফুজ মুরাদ ও ৩ ওয়ার্ড ছাত্রদল নেতা নিজাম উদ্দিনের যৌথ পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আজির উদ্দিন চেয়ারম্যান, উপদেষ্টা ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, বিএনপি নেতা জৈন উদ্দিন, বিএনপি নেতা কামাল আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক দুলাল রেজা, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আলী আব্বাস, সদর উপজেলা যুবদল নেতা মোশাহিদুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রুকনুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুনেদ আহমদ প্রমুখ।

এছাড়া খন্দকার মুক্তাদির শুক্রবার জুম্মার নামাজ আদায় করেন জল্লারপাড় জামে মসজিদে। নামাজ শেষে মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন। শুক্রবার বিকেল ৪টায় করের পাড়ার শ্রীহট্র সৎসংঘ বিহারে হিন্দু ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে যোগ দেন তিনি।-বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code