প্রেমের সম্পর্ক করে নগ্ন ভিডিও ধারণ, গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: প্রথমে প্রেমের সম্পর্ক, এরপর নগ্ন ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে করতেন অর্থ আত্মসাৎ। এই চক্রের মূলহোতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।
এতে বলা হয়, বুধবার (২৬ নভেম্বর) রাতে অ্যান্টি টেররিজম ইউনিট রংপুর মহানগরের কোতোয়ালি থানাধীন কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তারা নারী ছদ্মবেশে প্রেমের সম্পর্ক স্থাপনের মাধ্যমে নগ্ন ছবি-ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আত্মসাৎ করত।
গ্রেপ্তাররা হলেন, মো আজম আলী (২৫) ও মো. সাফায়েত হোসেন (২৫)। গ্রেপ্তারকালে তাদের থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে রাজধানীর উত্তরা পশ্চিম থানার গেল ১৬ নভেম্বরের এক মামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Related News
নরসিংদীতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর পলাশে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (৩৫)Read More
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩Read More



Comments are Closed