সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে কালনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিরো। তবে, সাড়ে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ট্রেনটি মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকায় পৌঁছালে ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে জানান, প্রায় এক হাজার যাত্রী নিয়ে কালনী এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার মতো ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে পড়ে। খবর পেয়ে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় মেরামত কাজ সম্পন্ন করে। পরে দুপুর আড়াইটার দিকে সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
তিনি আরও বলেন, রেল যোগাযোগ বন্ধ থাকলেও ট্রেনের সার্বিক শিডিউল বিপর্যয় ঘটেনি।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed