Main Menu

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, শতাধিক ঘর পুড়ে ছাই

বৈশাখী নিউজ ডেস্ক: ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় সাড়ে পাঁচ ঘণ্টা পর রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর এদিন বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করে রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে, বস্তির ঘিঞ্জি এলাকা এবং ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে কর্মীদের ব্যাপক বেগ পেতে হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন ভয়াবহ আকার ধারণ করায় বস্তির শতাধিক ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে,আগুনে কেউ হতাহত হয়েছে কি-না, সেটি এখনও নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা। আগুন সূত্রপাত সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

 

Share





Related News

Comments are Closed