মৌলভীবাজারে ৯১৪৪ পিস ইয়াবাসহ মাদককারবারী গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজার র্যাবের একটি দল অভিযান চালিয়ে ৯ হাজার ১৪৪ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
সোমবার (২৪ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে বড়লেখা থানাধীন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সোয়ারারতল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন মৌলভীবাজারের ভোবারতল গ্রামের খলিলুর রহমানের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া দেলোয়ার মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে মাদক সেবীদের কাছে বিক্রয় করে আসছিলো।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে এসব তথ্য জানায় র্যাব।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed