নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল শোভাযাত্রা করে প্রচারণা চালানো থেকে দলের সকল প্রার্থীকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি বিভিন্ন জেলায় জামায়াত মনোনীত প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রায় দুর্ঘটনা ও আহতের ঘটনা ঘটায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি জানান, নির্বাচনি এলাকায় মোটরসাইকেল র্যালি বা শোভাযাত্রা করতে গিয়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এ প্রেক্ষিতে আমিরে জামায়াত সারাদেশের সকল জেলা ও মহানগর নির্বাচনি এলাকায় মোটরসাইকেল-ভিত্তিক সব ধরনের প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করেছেন।
তিনি আরও বলেন, নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সকল পর্যায়ের নেতা–কর্মীদের প্রচারণায় সতর্কতা অবলম্বন করতে হবে।
Related News
৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের, শুরু ২১ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন বিজয়ের মাস ডিসেম্বর ঘিরে ৪০ দিনেরRead More
সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশেRead More



Comments are Closed