সরাইলে ঝোপের ভেতর মিলল ৪০৫ রাউণ্ড গুলি ও দুটি এয়ারগান
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার নোয়াগাঁও এলাকায় ঝোপের ভেতর থেকে ৪০৫ রাউণ্ড তাজা গুলি ও দুটি সচল এয়ারগান উদ্ধার করেছে র্যাব-৯।
রোববার (২৩ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে র্যাব-৯–এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
র্যাবের গণমাধ্যম বিভাগ জানিয়েছে, উদ্ধার করা এয়ারগান দুটি সম্পূর্ণ সচল এবং গুলিগুলোও তাজা অবস্থায় রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ৫ আগস্টের পর থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৯ মোট ২৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউণ্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৩ হাজার ৩৫৫ গ্রাম বিস্ফোরক এবং ১৮টি ডেটোনেটর উদ্ধার করেছে।
Related News
চার দিনেও সন্ধান মেলেনি দুই মাদরাসা ছাত্রীর, দুশ্চিন্তায় স্বজনরা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার কাশিনগরের একটি মাদরাসার দুই ছাত্রী মাহিমা আক্তার মাহি (১২) ও মরিয়মRead More
সীমান্তে পড়ে থাকা শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ভারতীয় অংশে পড়ে থাকা বাংলাদেশি শিশু মো. শাকিলের (১৪)Read More



Comments are Closed