সিলেটে ১৯ লাখ টাকার অবৈধ ভারতীয় চা-পাতা জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শাহপরান (রহ.) থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় চা-পাতা জব্দ করা হয়েছে। এসময় মো. জসিম উদ্দিন (৪২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় শাহপরান (রহ.) থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নিঃ) সাজ্জাদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মুরাদপুর বাজারে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহভাজন একটি কভার্ড ভ্যান তল্লাশি করে ৮০ বস্তায় মোট ৩৮৪০ কেজি অবৈধ ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি মো. জসিম উদ্দিন, পিতা-মৃত মো. মোশাররফ হোসেন, সাং-পূর্ব চর উম্মেদ, থানা-লালমোহন, জেলা-ভোলা।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১টি নীল-হলুদ রঙের কভার্ড ভ্যান, ৮০ বস্তায় ৩৮৪০ কেজি ভারতীয় চা-পাতা, আনুমানিক মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেন এডিসি মিডিয়া এসএমপি মোহাম্মদ সাইফুল ইসলাম।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed