সিলেটে আবাসিক ভবনে আগুন, আসবাবপত্র পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২১ নভেম্বর) রাত ১১ টার দিকে নগরীর বনকলাপাড়ার ৬৮ নম্বর গলির মনা মিয়ার বাসায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের প্রচেষ্টায় প্রায় ১ ঘন্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিক ভাবে আগুনের উৎস সম্পর্কে আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আগুন লাগার ফলে বাসার আসবাবপত্র পুড়লেও কেউ আহত হননি বলে নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কুতুব উদ্দিন।
Related News
জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদক: ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের প্রায় ৮০ লাখ টাকাRead More
সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র বিক্ষোভ সমাবেশ শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমানRead More



Comments are Closed