Main Menu

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শুরু হয়েছে সিএসই ফেস্ট–২০২৫

বৈশাখী নিউজ ডেস্ক: প্রযুক্তি ও সৃজনশীলতার অনন্য সমন্বয়ে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শুরু হয়েছে চার দিনব্যাপী “মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিএসই ফেস্ট–২০২৫”।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে ফেস্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইল।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভারপ্রাপ্ত ডিন মাহফুজুল হাসান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন প্রফেসর ড. মো. জামাল উদ্দিন, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ভারপ্রাপ্ত ডিন অনিক বিশ্বাস, পরিচালক (অর্থ) এনামুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জাহেদ হোসেন গজনভীসহ বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

জানা যায়, চার দিনব্যাপী এ প্রযুক্তি উৎসব চলবে ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত । এ বছরের সবচেয়ে বড় আকর্ষণ “ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং প্রতিযোগিতা (IUPC)”। দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীরা এতে অংশ নিচ্ছেন।

ফেস্টকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য রয়েছে নানামুখী প্রতিযোগিতা ও আয়োজন। এর মধ্যে রয়েছে টাইপিং প্রতিযোগিতা, স্টুডেন্ট অব দ্য ফেস্ট নির্বাচন, ডিজাইন প্রতিযোগিতা, আইডিয়াথন, সিভি ও পোর্টফোলিও প্রতিযোগিতা, IUPC মক প্রতিযোগিতা, ই-ফুটবল, পাবজি প্রতিযোগিতা, ট্রেজার হান্ট, রুবিক্স কিউব প্রতিযোগিতা এবং আকর্ষণীয় সাংস্কৃতিক সন্ধ্যা।

আয়োজক সিএসই সোসাইটির সদস্যরা জানান, শিক্ষার্থীদের প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি ও সৃজনশীলতার বিকাশকে কেন্দ্র করে এ বছরের ফেস্ট পূর্বের তুলনায় আরও বৃহত্তর পরিসরে আয়োজন করা হয়েছে। তারা আরো বলেন, এই প্রতিযোগিতা তরুণ প্রোগ্রামারদের উদ্ভাবনী চিন্তা, সমস্যা সমাধান ও কোডিং দক্ষতা বাড়াতে বড় ভূমিকা রাখবে। সিএসই ফেস্টের এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

Share





Related News

Comments are Closed