নরসিংদী কোর্টে হাজিরা দিতে এসে হামলার শিকার ছাত্রদল নেতা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী জজ কোর্টে হাজিরা দিতে এসে সিয়াম ভূইয়া আবির (২৮) নামে এক ছাত্রদল নেতার উপর হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নরসিংদী জজ কোর্ট প্রাঙ্গনে এই হামলার ঘটনা ঘটে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত সিয়াম মিয়া পলাশ উপজেলার দড়িহাওলাপাড়ার এমরান মিয়ার ছেলে। তিনি ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়কের দায়িত্বে রয়েছেন।
আহত সিয়ামের বাবা এমরান মিয়া জানান, ২০২৪ সালের ডিসেম্বর মাসে পলাশ উপজেলার ঘোড়াশালের পাইকসা এলাকার একটি ছিনতাই মামলায় বৃহস্পতিবার হাজিরা দিতে আদালতে যান সিয়াম। হাজিরা দিয়ে বের হয়ে আদালত এলাকার বিশ্রামাগারের সামনে গেলে সন্ত্রাসীরা তাকে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। এক পর্যায়ে সে দৌড়ে আদালত ভবনের সিডিআর রুমের সামনে গেলে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর সিয়ামকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথায় চারটি সেলাই লেগেছে। এ ছাড়া শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।
নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম বলেন, আহত ব্যক্তির ওপর প্রতিপক্ষ জজকোর্টের ৩ নম্বর গেট এলাকায় অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে পিটিয়ে আহত করা হয়। পরে কোর্ট পুলিশের সহায়তায় উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Related News
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।Read More
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন দিলো দুর্বৃক্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে আগুন দিয়েছেনRead More



Comments are Closed