সাস্ট অ্যালামনাই কনভিয়েনিং কমিটিকে সিলেট মহানগর জামায়াতের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: সাস্ট (শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়) অ্যালামনাই এসোসিয়েশন গঠনের লক্ষে গঠিত সাস্ট অ্যালামনাই কনভিয়েনিং কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ।
মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী এক বিবৃতিতে-ঐতিহ্যবাহী শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো সাস্ট অ্যালামনাই এসোসিয়েশন গঠনের লক্ষে গঠিত ‘সাস্ট অ্যালামনাই কনভিয়েনিং কমিটি’র কোন-কনভেনর পদে বিশ্ববিদ্যালয়ের রসায়ন ১ম ব্যাচের শিক্ষার্থী ড. এম মুজিবুর রহমান, কো-কনভেনর পদে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী সাব্বির আহমদ চৌধুরী, সদস্য সচিব পদে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী ড. মু. তাজ উদ্দিন এবং ট্রেজারার পদে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী ড. সাইকুল ইসলাম মনোনীত হওয়ায় এবং গঠিত ১১৩ সদস্য বিশিষ্ট কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।
মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেন, ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটবাসীর আশা আকাঙ্খার মূর্ত প্রতীক। প্রথম বারের মতো এই বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশন গঠনের উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক। আমাদের প্রত্যাশা গঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে একটি গ্রহণযোগ্য সাস্ট অ্যালামনাই এসোসিয়েশন গঠিত হবে।
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed