শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি পূর্ণবহাল
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলতি বছরের শীতকালীন ছুটির তারিখ পূর্ণবহাল করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় রেজিস্টার সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুলকাদির স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি পরিবর্তন সংক্রান্ত ১৪ নভেম্বরের তারিখের জারিকৃত বিজ্ঞপ্তি বাতিল করে একাডেমিক ক্যালেন্ডারের উল্লিখিত ছুটি বহাল রাখা হলো।
উল্লেখ্য এর আগে শুক্রবার (১৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় প্রসাশন আগামী ১৭ ডিসেম্বর শাকসু নির্বাচন এবং ১৩ ও ১৪ জানুয়ারি প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরিক্ষার কারণে সামগ্রিক অবস্থা বিবেচনা করে এই ছুটি পরিবর্তন করে।
Related News
সিকৃবিসহ কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমRead More
এইচএসসিতে পুনর্মূল্যায়নেও ফেল, সম্পূরক পরীক্ষার সুযোগ থাকছে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ারRead More



Comments are Closed