সিলেটে ১৬টি চোরাই মোবাইল ফোনসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ১৬টি চোরাই মোবাইল ফোনসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ নবেশ্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর আম্বরখানা এলাকার জালালাবাদ পেট্রোল পাম্পের সামনে থেকে ওই যুবককে আটক করা হয়।
আটককৃত জিয়াউর রহমান (২৫) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাদ্যরাশি গ্রামের আবদু সাহিদের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জিয়াউর রহমানের কাছ থেকে রিডমি ব্রাণ্ডের ৭টি, ওপ্পো ব্রাণ্ডের ৪টি, স্যামসাং ব্রাণ্ডের ২টি, হাওয়াই ব্রাণ্ডের ১টি, টেকনো পপ ব্রাণ্ডের ১টি, টি-মোবাইল ব্রাণ্ডের ১টি ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় মামলা হয়েছে।
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed