সিলেটে সরকারী অ্যাম্বুলেন্স ও বাসে দুর্বৃত্তদের আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একটি সরকারি অ্যাম্বুলেন্স ও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুটি গাড়িই পুড়ে গেছে। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে নগরীর চৌহাট্রাস্থ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে থাকা বাসে আগুন দেওয়া হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান চৌধুরী বলেন, হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে দুটি মোটরসাইকেলে করে পাঁচ তরুণ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অ্যাম্বুলেন্সটি পুরোটাই পুড়ে গেছে।
সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সদস্য জুনাইদ বলেন, শামসুদ্দিন আহমদ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের খবর পেয়ে শনিবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটের সময় ফায়ার সার্ভিসের একটি গাড়ি বের হয়। পরে আগুন নিয়ন্ত্রণ করে গাড়িটি স্টেশনে ফিরে আসে।
তিনি আরও বলেন, শামসুদ্দিন হাসপাতালে অ্যাম্বুলেন্সের আগুন নিয়ন্ত্রণ করে গাড়িটি স্টেশনে আসার পর রাত ৩টা ৫০ মিনিটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুনের খবর আসে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ফায়ার লিডার মোহাম্মদ ফজল মিয়া বলেন, শামসুদ্দিন হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সটি সচল ছিল। এটি একেবারে পুড়ে গেছে। এ ছাড়া কুমারগাঁও বাসস্ট্যান্ডের বাসটি পরিত্যক্ত ছিল। আমরা বাসের গেটের তালা খুলে আগুন নিয়ন্ত্রণে এনেছি।
উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অ্যাম্বুলেন্স ও একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সিসি ফুটেজ দেখে দোষীদের শনাক্তের কাজ চলছে।
Related News
সিলেটে বদ্ধ ঘর থেকে তরুণের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বটেরতল এলাকায় নিজ বসতঘর থেকে রাজভি (২৫) নামে এক তরুণেরRead More
সিলেটে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওলাদ আহম্মেদ (২৩) নামে ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের একRead More



Comments are Closed