সিলেটে ২০ বস্তা ভারতীয় পেঁয়াজসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর জালালাবাদ থানা পুলিশের অভিযানে ২০ বস্তা ভারতীয় পেঁয়াজসহ দুইটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা ও তিনজন চোরাকারবারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে থানা এলাকার মইয়ারচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- রিমন আহমদ (১৮), জফুর আলী (৪৫) ও মো. রুহল আমিন (৫২)।
পুলিশ জানায়, শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে জালালাবাদ থানা পুলিশের একটি দল মইয়ারচর এলাকার জনৈক মো: মসরব আলীর পরিত্যক্ত জায়গার সামনে অভিযান পরিচালনা করে পাকা রাস্তার উপর পর্দা দিয়ে ঢেকে রাখা ভারতীয় পেঁয়াজ ভর্তি দুইটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি থামান। এসময় এসব গাড়ি থেকে ২০ বস্তা ভারতীয় অবৈধ মোট ৯০০ কেজি পেঁয়াজ উদ্ধার করা হয় এবং রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা (যার ইঞ্জিন নং-WHK-11110, চেসিস নং-HWK12176 ও ইঞ্জিন নং-AFZWDM64875, চেসিস নং-MD2A44A79WM18891) দুটি আটক করা হয়। উদ্ধার পেঁয়াজের আনুমানিক মূল্য ৮১ হাজার টাকা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
দরগা মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিতRead More
সিলেট শহরের প্রতিটি স্কুলে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবেঃ সিসিক প্রশাসক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি সবুজ ও প্লাস্টিক দূষণমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে ভবিষ্যৎ প্রজন্মকেRead More



Comments are Closed