ভিসি, প্রো-ভিসির আশ্বাসে শাকসু নির্বাচনের দাবিতে অবস্থান প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে ডিসেম্বরের ১০ তারিখের মধ্যে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে – শাবিপ্রবি উপাচার্য ও উপ-উপাচার্যের এমন আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কমর্সূচি প্রত্যাহার ঘোষণা করেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন সংক্রান্ত উপাচার্যের (ভিসি) সংবাদ সম্মেলন স্থগিত হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থী বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আন্দোলনে নামেন।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একদল শিক্ষার্থী রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে রাত ১০টার দিকে প্রশাসনিক ভবনে তালা দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
রাত ১১টার দিকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন ও প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান শুক্রবার তফসিল ঘোষণার আশ্বাস দিলেও অবরোধ চালিয়ে যান শিক্ষার্থীরা।
পরে রাত ১টার দিকে ঘটনাস্থলে আসেন উপাচার্য অধ্যাপক ড. এএম সারওয়ারউদ্দিন চৌধুরী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
তারা শিক্ষার্থীদের জানান, শুক্রবার দিনের মধ্যে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে ডিসেম্বরের ৯ বা ১০ তারিখে শাকসু নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারিত করা হবে। এবং রাতের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed