শাকসু নির্বাচন: তফসিলের দাবিতে শাবি’র প্রশাসনিক ভবনে তালা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করলেও তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় উপাচার্যের সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। এ খবরে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে অবস্থান নেন। রাত ১০টার পর তারা প্রশাসনিক ভবনের দরজায় তালা ঝুলিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।
বিক্ষোভরত শিক্ষার্থী দেলওয়ার হোসেন শিশির বলেন, যে সকল বিশ্ববিদ্যালয়ে আগে কখনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি, তারাও রোডম্যাপ ঠিক করে মঞ্জুরি কমিশনের অনুমতি নিয়ে তফসিল ঘোষণা করেছে, কিন্তু শাবিপ্রবিতে আগে ৬ বার শাকসু নির্বাচন হওয়ার পরও এখনো রোডম্যাপ নির্ধারিত না হওয়ার বিষয়টি রহস্যজনক।
আরেক শিক্ষার্থী দাবি করেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন চায় না শিক্ষার্থীরা প্রতিনিধিত্বশীল জায়গায় যাক, এতে করে ক্যাম্পাসের প্রকল্প নিয়ে দুর্নীতি ও অনিয়ম ফাঁস হয়ে যাওয়ার ভয় আছে প্রশাসনে। তাই এখন পর্যন্ত তফসিল নিয়ে টালবাহানা চলছে।
উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর শাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেয় শাবিপ্রবি প্রশাসন। এ লক্ষ্যে গত ২৭ অক্টোবর ১৫ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed