বিশ্বনাথে যুক্তরাজ্য যুবদল নেতা আনহার মিয়া গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে পূর্ববিরোধের জেরে প্রতিবেশীর ওপর হামলার মামলায় দীর্ঘদিন পলাতক থাকা যুক্তরাজ্য যুবদল নেতা আনহার মিয়াকে (৩৮) গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার নকিখালী এলাকা থেকে থানা পুলিশের এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তিনি নিজ বাড়ি থেকে সিলেটের উদ্দেশে যাচ্ছিলেন বলে জানা গেছে।
আনহার মিয়া উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীগাঁও গ্রামের মৃত গয়াছ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
গ্রেফতারের পর দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানার মামলা নং জিআর ১০৫/২৩–এর গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৩১ জুলাই বাদ-আছরের পর মৌলভীগাঁও জামে মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় ব্যবসায়ী আবুল হোসেনের ওপর আনহার মিয়া ও তার সহযোগীরা হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন এবং তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন।
পরবর্তীতে আহত আবুল হোসেনের বড় ভাই আব্দুল মনাফ ৩ আগস্ট বিশ্বনাথ থানায় আনহার মিয়াসহ ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন (মামলা নং ৩)।
তদন্ত শেষে মামলার সত্যতা পাওয়ায় তৎকালীন তদন্ত কর্মকর্তা এসআই আব্দুস সালাম ওই বছরের ৩১ অক্টোবর আদালতে ৮ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরপর থেকেই আনহার মিয়া পলাতক ছিলেন।
বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম বলেন, আনহার মিয়া নামের গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতারের পর দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed