সিলেটে তিনদিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল শুরু বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ডেস্ক: ঐতিহ্যবাহী খাদিমুল কুরআন পরিষদ সিলেটের তিনদিনব্যাপী ৩১তম তাফসিরুল কুরআন মহাসম্মেলন’২৫ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।
নগরীর সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্টিত সম্মেলন বৃহস্পতিবার থেকে শুক্র ও শনিবার পর্যন্ত প্রতিদিন বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত চলবে।
সম্মেলনে অংশ গ্রহণ করবেন- মুফাসসিরে কুরআন মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মুফতী রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা, মাওলানা মামুনুল হক ঢাকা, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ঢাকা, মুফতী রেজোওয়ান রফিকী ঢাকা। আরও দেশ বরেন্য উলামায়ে কেরাম তাফসির পেশ করবেন।
মাহফিলে সকলের অংশ গ্রহণ কামনা করেছেন পরিষদের মুহতারাম সভাপতি মাওলানা মাশুক উদ্দিন, সেক্রেটারি হাফিজ মাওলানা আসজাদ আহমদ। বিজ্ঞপ্তি
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed