সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ২, আহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরান থানাধীন খাদিমনগর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এঘটনায় আরও ৪জন যাত্রী আহত হন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন, সিলেটের জৈন্তাপুর থানার চিকনাগুল উমনপুর এলাকার আতাউর রহমানের ছেলে ও সিএনজি চালত মো. মুন্না (২০) ও শাহপরাণ (রহ.) থানার বাহুবল এলাকার তাজুল ইসলাম (৪০)।
আহতরা হলেন, শাহপরাণ (রহ.) থানার সুরমা গেইট এলাকার দুলাল মিয়ার ছেলে রবিউল হাসান নয়ন (১৮), জৈন্তাপুর থানার হরিপুর এলাকার মাহফুজুর রহমান নাইম (২১), হবিগঞ্জ জেলার বানিয়াচং সদর থানা এলাকার আজমল লস্করের ছেলে মো. হাবিবুর লস্কর (৩৫)সহ আরও এক জন। তার নাম ও পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করের সিলেটের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন। তিনি জানান, সিলেটগামী বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অপর চার যাত্রী। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে।
জানা গেছে, সিলেটের শাহপরান থানাধীন খাদিমনগর এলাকায় সিএনজি ও মিনি ট্রাকের সংঘর্ষে সিএনজি চালকসহ ৬ জন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে শাহপরান থানা পুলিশ উদ্ধার করে তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করে। পরবর্তীতে আহতদের মধ্যে ১ জনকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন এবং আরেকজন চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed