সিলেট রেলস্টেশনে অবরোধকারীদের ধাওয়া দিলেন যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট রেলস্টেশন এলাকায় লাইন অবরোধকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছেন সাধারণ যাত্রীরা। শনিবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জরুরি সংস্কারসহ ৮ দফা দাবিতে বিভাগজুড়ে সিলেট-ঢাকা রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। ‘৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন’ কমিটির ব্যানারে ডাক দেওয়া হয়েছে আন্দোলন-কর্মসূচির।
শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে মৌলভীবাজারের কুলাউড়া স্টেশনে রেললাইন অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা।
তবে সিলেট রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ বলছেন- সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক রয়েছে।
এদিকে, বেলা ১১টার দিকে সিলেট রেলস্টেশন এলাকায় কিছুসংখ্যক আন্দোলনকারী লাইন অবরোধ করার চেষ্টা করলে ট্রেনের অপেক্ষমান সাধারণ যাত্রীরা তাদের ধাওয়া দেন। এসময় আন্দোলনকারীরা রেললাইন থেকে সরে যান।
সকাল সাড়ে ১০টার দিকে সিলেট রেলওয়ের স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম বলেন- সিলেটের সঙ্গে রেল যোগাযোগ এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। শিডিউল অনুযায়ী ট্রেন যাতায়াত করছে।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed