মালয়েশিয়ায় ভয়াবহ আগুন
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আইকনিক পেট্রোনাস টাওয়ারের তৃতীয় ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) সকালে ভবনের ওপরের তলায় অবস্থিত একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ঘটনার পরপরই ধোঁয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) পরিচালক হাসান আস’আরী ওমর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দ্রুত ফায়ার ইঞ্জিন এবং দমকল কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য তদন্ত শুরু করা হয়েছে।
Related News
সৌদি আরবের সর্বোচ্চ ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত পিআইএফ টাওয়ার
আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ ভবনRead More
রিয়াদে বিস্ফোরণ, সৌদির বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরেRead More



Comments are Closed