ছাতকে বিজিবির অভিযানে বিদেশি রিভলভার ও বিস্ফোরক উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলার ছাতকের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিদেশী রিভলবার, উচ্চ ক্ষমতা সম্পন্ন ২৫০ গ্রাম বিস্ফোরক এবং ০২ টি ডেটোনেটর উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১২ টা ২০ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ছনবাড়ী বাজার থেকে এসব উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১ টায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী ছনবাড়ী বাজার এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। এক পর্যায়ে সন্দেহজনক অস্ত্র চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরবর্তী সময়ে তল্লাশী অভিযান পরিচালনা করে ছনবাড়ী বাজারের নিকটবর্তী বালুর স্তুপের নীচ থেকে পরিত্যক্ত অবস্থায় ০১ টি বিদেশী রিভলবার, উচ্চ ক্ষমতা সম্পন্ন ২৫০ গ্রাম বিস্ফোরক এবং ০২ টি ডেটোনেটর উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, ‘সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় সফল অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ বিদেশী অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার সম্ভব হয়েছে। উদ্ধার অস্ত্র ও বিস্ফোরকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
Related News
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অব্যবস্থাপনা ও বিভিন্ন অনিয়মের দায়ে চারটিRead More
সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাড়ির সামনের ডোবার পানিতে পড়ে কেয়াRead More



Comments are Closed