প্রকাশ্যে দোকান ভেঙে আস্ত এটিএম বুথ তুলে নিয়ে গেল চোর দল
আন্তর্জাতিক ডেস্ক: ক্রেন দিয়ে দোকানের একটি অংশ ভেঙে প্রকাশ্যেই তুলে নিয়ে যাওয়া হচ্ছে একটি এটিএম বুথ। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
টিআরটি মিডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, ঘটনাটি যুক্তরাজ্যের। ভিডিওতে দেখা যায়, একদল লোক ক্রেন দিয়ে দোকানের সামনের অংশ ভেঙে এটিএম মেশিনটি বের করে আরেকটি বাহনে করে সেটি অন্যত্র সরিয়ে নিচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চুরির ঘটনার সঙ্গে জড়িতরা সবাই মুখ ঢেকে ঘটনাস্থলে এসেছিলেন। এরপর অল্প সমের মধ্যেই এটিএম মেশিনটি নিয়ে পালিয়ে যান তারা।
এদিকে এটিএম মেশিন চুরির ঘটনায় তদন্তে নেমেছে যুক্তরাজ্য পুলিশ। ইতোমধ্যে ঘটনা সংশ্লিষ্ট তথ্য প্রদানে স্থানীয়দের সহায়তা চেয়েছে পুলিশ।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed