Main Menu

টানা ৪ দফা পতনের পর ফের বাড়লো স্বর্ণের দাম

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ২৪ ঘণ্টা যেতে না যেতেই আবারও স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা চার দফা কমানোর পর মূল্যবান ধাতুটির দাম এবার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

Manual3 Ad Code

নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের সোনার দাম এক লাফে ভরিপ্রতি বেড়ে গেছে ৮ হাজার ৯০০ টাকা। এর মধ্য দিয়ে দেশের বাজারে আবারও ২ লাখ পার করেছে স্বর্ণের দাম।

Manual5 Ad Code

বুধবার (২৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে কার্যকর হবে।

Manual4 Ad Code

বিজ্ঞপ্তি অনুযায়ী, এক ভরি ভালো মানের অর্থাৎ, ২২ ক্যারেট স্বর্ণের দাম ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৮৬২ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা নির্ধারণ করেছে বাজুস।

Manual6 Ad Code

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে, গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

অপরদিকে, রূপার দাম অপরিবর্তিত রয়েছে। নতুন মূল্যে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে, দেশের বাজারে সোনার দাম সর্বশেষ পাঁচ দফা সমন্বয়ের মধ্যে চার দফা কমানো হয়েছিল। টানা চার দফায় স্বর্ণের দাম মোট ২৩ হাজার ৫৭৩ টাকা কমানো হয়েছিল। সর্বশেষ মঙ্গলবার রাতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code