Main Menu

দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: চারদিনের ব্যবধানে আরও এক দফা কমেছে স্বর্ণের দাম। নতুন দফায় প্রতি ভরিতে আরও এক হাজার ৩৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

রোববার (২৬ অক্টোবর) দেশের বাজারের জন্য স্বর্ণের নতুন এ দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থাটি।

সোমবার (২৭ অক্টোবর) থেকে কার্যকর হবে নতুন এই দর।

Manual4 Ad Code

বিজ্ঞপ্তিতে বাজুস উল্লেখ করেছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। এ অবস্থায় ২৬ অক্টোবর বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সর্বসম্মতিক্রমে দেশের বাজারে স্বর্ণ ও রূপার নতুন দাম নির্ধারণ করা হয়।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, সোমবার (২৭ অক্টোবর) থেকে দেশের বাজারে প্রতি ভরি ভালো মানের অর্থাৎ, ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকায়।

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত বুধবার (২২ অক্টোবর) স্বর্ণের দামে পরিবর্তন এনেছিল বাজুস। ওইদিন ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে এক লাফে ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়েছিল সংস্থাটি। সে অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছিল ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছিল এক লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছিল এক লাখ ৪২ হাজার ২০৯ টাকা।

Manual8 Ad Code

গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে আজ পর্যন্ত দেশের সব জায়গায় এ দামেই বিক্রি হয়েছিল সোনা। এবার বাজুস নতুন দাম নির্ধারণ করায় ২৭ অক্টোবর থেকে আরও কম দামে স্বর্ণ কিনতে পারবেন দেশের মানুষ।

Manual2 Ad Code

সবমিলিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ৬৮ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৪৮ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ২০ বার। অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস, যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর ২৭ বার কমানো হয়েছিল।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code