ভয়াল ২৮ অক্টোবর স্মরণে সিলেটে জামায়াতের বিক্ষোভ কর্মসূচী মঙ্গলবার
বৈশাখী নিউজ ডেস্ক: ভয়াল ২৮ শে অক্টোবর স্মরণে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে সিলেট মহানগর জামায়াত। কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪ টায় নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
যথা সময়ে উপস্থিত থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশকে সফলের জন্য সর্বস্তরের জনশক্তি ও সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী।
নেতৃবৃন্দ বলেন, ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে একটি হৃদয়বিদারক দিন। এ দিনে জামায়াতের নেতৃবৃন্দকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্র চালানো হয়েছিল। সাপের মতো পিটিয়ে জামায়াত-শিবিরের কর্মীদের হত্যা করা হয়েছিল। আহত করা হয়েছিল শত শত মানুষকে। এই দিনটি জাতির ইতিহাসে একটি কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বিজ্ঞপ্তি
Related News
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More
জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদক: ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের প্রায় ৮০ লাখ টাকাRead More



Comments are Closed